কোতোয়ালীতে চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নগরের কোতোয়ালী থানা এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

রবিবার (১০ মে) রাতে বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি ঝাল বিতান দোকানের মালিক বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, দোকানে বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

পরে তার দেখানো মতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ