চার মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি: হাইকোর্টে রায় ঘোষণা পেছাল

অনলাইন ডেস্ক

হত্যাসহ পৃথক চার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের ওপর রায় ঘোষণা পিছিয়েছে হাইকোর্ট।

- Advertisement -

আগামী ১৪ মে রায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

- Advertisement -
google news follower

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেন আদালত।

গত বৃহস্পতিবার রুলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১০ মে দিন নির্ধারণ করা হয়েছিল। তবে ওই দিন একটি মামলায় তার জামিন আবেদন খারিজ হয়।

- Advertisement -
islamibank

আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে অংশ নেন।

মামলার নথি অনুযায়ী, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দেয়।

পরে ওই জামিনের পর তার বিরুদ্ধে থাকা পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ