নোংরা পরিবেশে ফুচকা তৈরি, জরিমানা দিলো তিন প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে অভিযান চালিয়ে নগরের তিনটি ফুচকা কারখানাকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ মে) নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

- Advertisement -
google news follower

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভাঙা ফ্লোরের ওপর নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল।

এ অপরাধে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -
islamibank

চসিক সূত্র জানায়, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ