বাকলিয়ার ঘটনায় ক্ষোভ: শিশুর চিকিৎসা নিশ্চিতের নির্দেশ মেয়র শাহাদাতের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ধর্ষণচেষ্টায় আহত চার বছর বয়সী এক শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করে এ ঘোষণা দেন।

- Advertisement -
google news follower

হাসপাতালে গিয়ে মেয়র শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন। শিশুটির মাকে তিনি চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

- Advertisement -
islamibank

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিশুর প্রতি এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি ইতোমধ্যে শিশুটির সুচিকিৎসা নিশ্চিতের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

আমি কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। আমি একজন চিকিৎসক এবং সন্তানের বাবা হিসেবে এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলাম।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেছি, যাতে কোনো অপরাধী যেন ছাড় না পায়।’

পরে হাসপাতালে শিশুটির এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হওয়া চিকিৎসাধীন সাংবাদিকদেরও খোঁজখবর নেন মেয়র।

তিনি সাংবাদিকদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পুলিশ জানায়, বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় একটি ডেকোরেশন দোকানের এক কর্মচারী চার বছরের শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিক্ষোভে নামেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই কর্মচারীকে আটক করে।

এ সময় মেয়রের সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সামিউল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ