ভালোবাসা দিবসে থাকুক কাপকেক

বছরের বিশেষ দিনগুলোতে যারা নতুন নতুন রেসিপির খাবার তৈরি করতে ভালোবাসেন তারা ভালোবাসা দিবসে তৈরি করতে পারেন কাপকেক।

- Advertisement -

যা লাগবে: ১ বক্স হোয়াইট কেক মিক্স, ২০টি স্ট্রবেরি (পাতা ছাড়িয়ে পরিস্কার করে রাখা)।

- Advertisement -
google news follower

ফ্রস্টিংয়ের উপকরণ: ১ কাপ মাখন, সাড়ে তিন কাপ পাউডারড সুগার, সিকি কাপ লেবুর রস, ৪ ফোঁটা রেড ফুড কালার,পরিবেশনের জন্য পাকা লেবুর টুকরো ও স্ট্রবেরির স্লাইস।

যেভাবে তৈরি করবেন:

- Advertisement -
islamibank

১) ওভেন প্রিহিট করুন ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে। ২টি মাফিন টিনে ২০টি কাপকেক লাইনার কাগজ দিয়ে রাখুন।

২) বড় একটা বাটিতে কেক মিক্স থেকে বাটার তৈরি করে নিন প্যাকেটের নির্দেশনা অনুযায়ী। মাফিন টিনে লাইনারের ওপর চামচে করে বাটার দিন। বাটারের ওপরে একটা করে স্ট্রবেরি রাখুন। ২০ মিনিট বেক করে নিন।

৩) এবার ফ্রস্টিং তৈরি করে নিন। একটি বড় বাটিতে হ্যান্ড মিক্সচার দিয়ে মাখন ও অর্ধেক পরিমাণ পাউডারড সুগার বিট মিহি করে নিন। মিহি হয়ে এলে এতে লেবুর রস এবং বাকি সুগার দিয়ে দিন। হালকা, ফ্লাফি ক্রিম হয়ে আসবে। সবশেষে রেড ফুড কালার দিয়ে দিন। সুন্দর গোলাপি রঙ আসবে।

৪) পাইপের সাহায্যে কাপকেকগুলোর ওপর ফ্রস্টিং দিন। এক টুকরো লেবু ও এক টুকরো স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন। এছাড়া ডেকোরেটিভ স্ট্র, চকলেট স্ট্র, চকলেট চিপস, চকলেট বা স্ট্রবেরি সস, কোকো পাউডার দিয়ে পরিবেশন করতে পারেন।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ