বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র, চট্টগ্রামে দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বেকারিকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

- Advertisement -

রোববার (২১ জুন) নগরের চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
google news follower

অভিযানে বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, হালাল লাইভ বেকারি ওজন ও পরিমাপ আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘন করায় একই আইনের ৪৮ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -
islamibank

একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব।

এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে বাজারে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ