রোজী কবিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা, স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘বেগম রোজী কবির সড়ক’।

- Advertisement -

গণতন্ত্র, মানবাধিকার ও জনসেবায় বেগম রোজী কবিরের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সড়কের নামফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য, চট্টগ্রামের অগ্নিকন্যা ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম রোজী কবির ছিলেন গণমানুষের নেত্রী।

- Advertisement -
islamibank

গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান চট্টগ্রামবাসীর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।”

মেয়র বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বেগম রোজী কবির আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও মানবিক গুণাবলীর জন্য সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে যে সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় তিনি দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

স্মৃতিচারণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ছাত্রজীবন থেকেই তিনি বেগম রোজী কবিরের স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছেন। “আমি মেডিকেল কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সময় থেকেই তাঁকে কাছ থেকে দেখেছি। বিরোধী আন্দোলনের কঠিন সময়ে তিনি সবসময় রাজপথে সক্রিয় ছিলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সংকটময় মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন,” বলেন তিনি।

মেয়র আরও বলেন, “রাজনীতি তাঁর কাছে ক্ষমতার বিষয় ছিল না; ছিল মানুষের সেবা করার এক মহান ব্রত।

সাধারণ মানুষের সমস্যা সমাধান, শিক্ষা, চিকিৎসা কিংবা সামাজিক উন্নয়ন—সবক্ষেত্রেই তিনি ছিলেন মানুষের আশ্রয়স্থল। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।”

তিনি বলেন, “এমন একজন জননন্দিত নেত্রীর অবদানের যথাযথ মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি। তবে তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক তাঁর নামে নামকরণ করতে পেরে আমরা আনন্দিত।

এটি শুধু একটি সড়কের নামকরণ নয়, বরং গণমানুষের প্রতি তাঁর আজীবন সেবার প্রতি চট্টগ্রামবাসীর সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।”

এ সময় মেয়র মরহুমা বেগম রোজী কবিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ‘বেগম রোজী কবির সড়ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বেগম রোজী কবিরের পরিবারের সদস্যরা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম রোজী কবির (১৯৫১-২০২৪) তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, মানবাধিকার, নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তাঁর কর্মময় জীবন ও সংগ্রামের স্মৃতিকে ধারণ করতেই চট্টগ্রাম নগরীর ব্যস্ততম স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে ‘বেগম রোজী কবির সড়ক’।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ