পাঁচ মাস আত্মগোপনে থাকার পর ধরা পড়লেন র‌্যাব হত্যা মামলার আসামি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় এক র‌্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

র‌্যাব জানিয়েছে, গতকাল ২১ জুন (রবিবার) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় এক র‌্যাব সদস্য নিহত হন।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

- Advertisement -
islamibank

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টা ২৪ মিনিটের দিকে র‌্যাবের একটি দল কোতোয়ালী থানার লয়েল রোডস্থ নবী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বাবুল সওদাগর সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৮ নম্বর সমাজ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ