এইচএসসি শুরু ২ জুলাই: চট্টগ্রামের পরীক্ষা কেন্দ্র ঘিরে ১৪৪ ধারা

অনলাইন ডেস্ক

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষা।

- Advertisement -

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -
google news follower

সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর আরও এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

- Advertisement -
islamibank

এ সময় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশের ২০০ গজ এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ থাকবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সিএমপি। কোনো ব্যক্তি অস্ত্র, লাঠি, বিস্ফোরক বা আক্রমণাত্মক কোনো বস্তু বহন কিংবা ব্যবহার করতে পারবেন না।

একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং লাউডস্পিকার বা মাইক্রোফোন ব্যবহারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস ও যেকোনো ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশের সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

সিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া পরীক্ষার প্রতিটি দিন এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ