লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী।

- Advertisement -

নিহত ও আহত সবাই ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী। মঙ্গলবার লাহোরের খানা এলাকায় ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।

- Advertisement -
google news follower

পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ক্লাস করছিল। হঠাৎ ছাদ ধসে পড়লে সবাই কমবেশি আহত হয়।

তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহত ২০ জন শিশুকে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

খাজা ইমরান নাজির জানান, আহতদের মধ্যে চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে দুজনকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, একতলা ভবনটির ওপর দোতলা নির্মাণের কাজ চলছিল। সেই সময় নিচতলায় শিক্ষার্থীদের ক্লাস চলছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজ চলাকালেই ছাদ ধসে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ভবনের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নির্মাণে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ।

নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

২৪ কোটির বেশি মানুষের দেশ পাকিস্তানে ভবন বা ছাদ ধসের ঘটনা নতুন নয়।

বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নিরাপত্তাবিধি উপেক্ষা এবং ত্রুটিপূর্ণ নির্মাণব্যবস্থার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

এর আগে গত বছরের জুলাই মাসে সিন্ধ রাজ্যের রাজধানী করাচির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছিলেন।

সূত্র: জিও নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ