পাহাড়তলীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছাড়পত্রহীন ডাইং কারখানায় কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক

পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার দুটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

- Advertisement -

একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুতের দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (৩০ জুন) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু।

- Advertisement -
islamibank

পরিবেশ অধিদপ্তর জানায়, পাহাড়তলী থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার বাচা মিয়া রোডে অবস্থিত ‘মনসুর ডাইং অ্যান্ড থ্রেড ফ্যাক্টরি’ এবং ‘মেসার্স ব্রাইট এক্সেসরিজ’ কোনো ধরনের পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ডাইং কার্যক্রম পরিচালনা করে আসছিল।

পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

একই অভিযানে পাহাড়তলী রেলওয়ে বাজারের স্টেশন রোডে অবস্থিত ‘মেসার্স নিউ পনি পলিথিন বিতরণ’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে কোনো শিল্পপ্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক ঊর্মি সরকার, পরিদর্শক রুম্পা শিকদার, পরিদর্শক মো. মনির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ