ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি, রাতজুড়ে আতঙ্ক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি গ্রামে শুক্রবার রাতের নীরবতা ভেঙে দেয় গুলির শব্দ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে।

- Advertisement -

গুলির শব্দ শুনে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি, তবু ঘটনার পর থেকে এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

- Advertisement -
google news follower

শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ডলুপাড়া এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী লিটন দেবনাথের বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা লিটন দেবনাথের বাড়ির উঠোনের দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

- Advertisement -
islamibank

আকস্মিক এ ঘটনায় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গুলির শব্দে অনেকেই ঘর থেকে বের হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, আবার অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ নুরুল আবছার বলেন, গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গুলির পেছনের কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ