হামের থাবা থামছেই না, আরও দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

একই সময়ে নতুন করে ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং পরীক্ষায় ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। যদিও এই সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

- Advertisement -
google news follower

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।

- Advertisement -
islamibank

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে দুই ধরনের হিসাব মিলিয়ে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে।

অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় আরও ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ জন।

হাসপাতালভিত্তিক তথ্যেও এখনো চাপের চিত্র স্পষ্ট। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি দেশের চলমান পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধ ও জনসচেতনতার গুরুত্ব আরও বেড়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ