বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্র আব্দুল্লাহর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদি আস্করিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মো. আব্দুল্লাহ ওই এলাকার মো. আব্দুল গফুরের ছেলে। সে স্থানীয় দক্ষিণ জলদি আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মাদরাসা থেকে বাড়ি ফিরে আব্দুল্লাহ বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে স্থানীয় একটি দোকানে যায়।

- Advertisement -
islamibank

কিন্তু দোকানে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

একপর্যায়ে স্বজনরা আশপাশের এলাকায় তার খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির সময় বাড়ির বাইরে আব্দুল্লাহর জুতা পড়ে থাকতে দেখেন তারা। এতে পরিবারের সদস্যদের উদ্বেগ আরও বেড়ে যায়।

পরে আশপাশে অনুসন্ধান চালানোর একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর চাচা শাহ্ আলম মাঝি জানান, সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পর প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছিল আব্দুল্লাহ।

দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে বাড়ির বাইরে তার জুতা পাওয়া যায় এবং আশপাশে খোঁজ করতে গিয়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, সকালে শিশুটিকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

মাত্র ৬ বছরের শিশু আব্দুল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও বিষাদের আবহ বিরাজ করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ