অন্ধকারে বিজিবির কড়া পাহারা: বাঘাইছড়িতে অস্ত্র-গুলিসহ জব্ধ প্যাট্রন সিগারেট

অনলাইন ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে মালিকবিহীন একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত সড়ক এলাকার মাঝিপাড়া ১৬ কিলোমিটার নামক স্থানে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।

- Advertisement -
google news follower

বিজিবি সূত্র জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সমন্বয়ে একটি টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত সাড়ে ১০টার দিকে ব্যাগ হাতে দুই চোরাকারবারিকে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন পাহাড়ে আত্মগোপন করে।

- Advertisement -
islamibank

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার চাইনিজ পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ‘প্যাট্রন’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

২৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং অভিনব কৌশলে পরিচালিত চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ