গন্তব্য মায়ানমার, পথেই থামল সারের চালান-পতেঙ্গায় জব্দ ৪৫০ বস্তা ডিএপি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়েছে।

- Advertisement -

এ ঘটনায় দুটি ফিশিং বোট থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। একই অভিযানের ধারাবাহিকতায় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।

- Advertisement -
google news follower

শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

- Advertisement -
islamibank

অভিযানের সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পায় কোস্ট গার্ড।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

তথ্য পাওয়ার পর অভিযান আরও জোরদার করে কোস্ট গার্ড। একই দিন সকাল ১০টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৪৫০ বস্তা ডিএপি সার, যার মোট পরিমাণ ২২ হাজার ৫০০ কেজি।

কোস্ট গার্ডের হিসাবে, জব্দ করা সারের আনুমানিক মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে সার পাচারে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জব্দ করা সার, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ