মিয়াখান নগরে ডিবির ‘হানা, ইয়াবা-পিস্তল-গুলিসহ ধরা সোহেল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

- Advertisement -
google news follower

শুক্রবার রাতে নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর ময়দার মিল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সোহেল বাকলিয়া জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) ভবনের মো. নাছিরের ছেলে।

- Advertisement -
islamibank

ডিবি (উত্তর) পুলিশ পরিদর্শক আফতাব হোসেন জানান, ভাড়া বাসায় ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ গুলি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ