ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, জামাতা আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগমকে (৩৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।

- Advertisement -

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের একটি বাসায় এই ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত জামাতা হৃদয়কে আটক করেছে পুলিশ। নিহতদের বাড়ি শরীয়তপুর জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে মোহাম্মদপুরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রীকে নিয়ে শাশুড়ির বাসায় যান হৃদয়।

- Advertisement -
islamibank

রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে শাশুড়ি ফিরোজা বেগম ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ফারজানা। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত হৃদয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ