বাসি গ্রিলের সঙ্গে কাঁচা মাছ-মাংস! পতেঙ্গায় হোটেলসহ ৩ প্রতিষ্ঠানে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় খাবার তৈরিতে পোড়া তেলের ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ আগস্ট) পতেঙ্গা এলাকায় পরিচালিত অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

- Advertisement -
google news follower

অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে খাদ্য প্রস্তুতে পোড়া তেল ব্যবহার, বাসি গ্রিল কাঁচা মাছ ও মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -
islamibank

অন্যদিকে, ভ্যালেন্সিয়া ফুড কর্নারে ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, আজকের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্নভাবে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ