বোয়ালখালীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন নতুন পাকা ঘরের কাজের জন্য পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মুহাম্মদ সোলাইমান (৩২) বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ভাইয়ের নির্মাণাধীন নতুন পাকা ঘরের কাজের জন্য সকালে পানির মোটর চালাতে যান সোলাইমান।

- Advertisement -
islamibank

এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের চাচা মনছুর আলম বলেন, ভাইয়ের নির্মাণাধীন নতুন পাকা ঘরের কাজের জন্য সকালে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সোলাইমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

তবে হাসপাতালে নেওয়ার পর আর শেষ রক্ষা হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়েছে।

সকালের একটি স্বাভাবিক কাজ মুহূর্তেই কেড়ে নিল ৩২ বছর বয়সী সোলাইমানের প্রাণ। নির্মাণাধীন নতুন পাকা ঘরকে ঘিরে পরিবারের যে ব্যস্ততা ও প্রত্যাশা ছিল, মর্মান্তিক এ ঘটনায় সেখানে নেমে এসেছে শোকের ছায়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ