পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে।

- Advertisement -

পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯; তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারার ক্ষমতাবলে এই অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়।

- Advertisement -
google news follower

পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনাব ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ মাম্যাচিং-কে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া, প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন করে সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী স্ব-স্ব জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখের ২৯.০০.০০০০.২১৪.১৮.০০২২.২৪-১১৯ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পূর্বের পরিষদ বাতিল করা হয়েছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

- Advertisement -
islamibank

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হয়েছেনঃ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, শান্তিপ্রিয় চাকমা, দেবরানী চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, রুমেল মারমা, নারায়ন ত্রিপুরা, খনি রঞ্জন ত্রিপুরা, রিপল চাকমা।

রাঙামাটি জেলা পরিষদে পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন নতুন পরিষদ সদস্যরা হচ্ছেনঃ শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, ১১.মোহাম্মদ মামুনুর রশিদ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ, চন্দ্রা চাকমা।

বান্দরবান জেলা পরিষদে পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন নতুন পরিষদ সদস্যরা হচ্ছেনঃ চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংঙ্গ্যা, দনওয়াই ম্রো, আগষ্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, ক্যউ প্রু খিয়াং, উম্যাসিং মারমা এবং মিজ কাজী নিরুতাজ বেগম।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ