অবৈধ সরকারের আমলে যুবসমাজকে মাদকের অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল

অনলাইন ডেস্ক

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, অবৈধ সরকারের আমলে দেশের যুবসমাজকে মাদকের অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কর্মমুখী শিক্ষা ও খেলাধুলার ওপর গুরুত্ব দিচ্ছে।

- Advertisement -

শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

মীর হেলাল বলেন, শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। এর প্রধান কারণ হলো, শিক্ষার্থী ও তরুণদের মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখা।

তিনি বলেন, একইসঙ্গে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছে। তরুণদের কর্মমুখী করে গড়ে তুলতে পারলে তারা মাদকসহ নানা অপরাধ থেকে দূরে থাকবে।

- Advertisement -
islamibank

জঙ্গল সলিমপুরে নির্মাণাধীন কারাগারে মাদক মামলার আসামিদের জন্য আলাদা কারাগারের ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক সংশ্লিষ্ট আসামিদের সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হবে না। কারণ, কারাগারের ভেতরেও অপরাধীদের সংস্পর্শে এসে কেউ মাদকে জড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, আমরা যারা জেল খেটেছি, তারা জানি কারাগারের ভেতরের অবস্থা কেমন। বাইরে থেকে যারা কখনো কারাবরণ করেননি, তারা বিষয়টি বুঝতে পারবেন না। কেউ হয়তো অন্য কোনো মামলায়, এমনকি মারামারির মামলায় কারাগারে গেলেন। পরে সেখান থেকে বের হয়ে মাদকে জড়িয়ে পড়লেন। তাই এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ