মিরসরাইয়ে ভোরের সড়কে প্রাণ গেল সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের

অনলাইন ডেস্ক

ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন আব্দুল খালেক (৬৬)। কিন্তু সেই হাঁটাই যে তাঁর জীবনের শেষ হাঁটা হবে, তা কেউ ভাবতে পারেননি। মিরসরাইয়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন সাবেক এই ইউপি সদস্য।

- Advertisement -

রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে সকালে হাঁটতে বের হন আব্দুল খালেক। একপর্যায়ে বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

- Advertisement -
islamibank

গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে মহাসড়কে পড়ে থাকেন আব্দুল খালেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

ফজরের নামাজ শেষে স্বাভাবিকভাবে হাঁটতে বের হওয়া আব্দুল খালেকের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ