এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেনচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম বিশ্বাস (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

- Advertisement -
google news follower

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গত ২২ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন নাফিসা। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ পাশে হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ওই সময় একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় পাঠাও মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় পড়ে যান। একই সময়ে এক লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী ক্রেনের এর চালক শামীম বিশ্বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল থেকে পড়ে থাকা নাফিসাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

- Advertisement -
islamibank

পরে উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিনের নেতৃত্বে ২৩ আগস্ট রাতে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শামীম বিশ্বাস বরিশাল জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ