সড়ক নেই, যেন বিচ্ছিন্ন দ্বীপ

উপজেলার কধুরখীল ৯নং ওয়ার্ডের বিশ্বম্ভর দাশ সড়ক দয়ারাম খালের গর্ভে বিলীন হওয়ায় এক দশক ধরে ভোগান্তি পোহাচ্ছে শতাধিক পরিবার।

- Advertisement -

মাত্র ৪০০ মিটার দীর্ঘ এ সড়কের সিংহভাগ খালের ভাঙনে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী নিজের উদ্যোগে সড়কে জোড়াতালি দিয়ে সাঁকো বানিয়ে যাতায়াত করছে।
সাবেক ইউপি সদস্য মুনমুন দাশগুপ্ত, ব্যাংকার দীপক চৌধুরী ও শিবু দত্ত জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় সড়কটি খালের গর্ভে যাচ্ছে। সড়ক না থাকায় এলাকাটি অনেকটা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।

- Advertisement -
google news follower

স্থানীয় বাসিন্দা ডা. অসীম কুমার চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কটি খালের গর্ভে বিলীনপ্রায়। এতে এলাকার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে।

ইউপি সদস্য শংকর চন্দ বলেন, সড়কটি সংস্কার ও খালের ভাঙন রোধে বিশাল বাজেটের প্রয়োজন। যা ইউনিয়ন পরিষদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, সড়কটি খালের ভাঙনে প্রায় বিলীন। সংস্কার নয়, বলতে গেলে পুনঃনির্মাণ করতে হবে সড়কটি। খালের ভাঙন রোধে ওয়াল নির্মাণ ও সড়কটি সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজ হবে।

জয়নিউজ/মাসুদ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ