দুপুরে অপহরণ, বিকেলেই উদ্ধার ১ বছর ৯ মাসের সাবিহা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বসতঘর থেকে ১ বছর ৯ মাস বয়সী এক শিশুকে কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

- Advertisement -

তবে অপহরণের ছয় ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে এসআরবি।

- Advertisement -
google news follower

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়ার এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরকেও হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বসতঘর থেকে সাবিহা নূরকে কৌশলে নিয়ে যায় ১৫ বছর বয়সী ওই কিশোর।

- Advertisement -
islamibank

উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে।

বর্তমানে তার পরিবার নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।

এসআরবির তথ্য অনুযায়ী, সাবিহাকে অপহরণের ঘটনায় দিলো আরা বেগম ও মোজাম্মেল হোসেনের সঙ্গে ওই কিশোরের যোগসাজশের অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে নগরের লালখান বাজার এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল।

সেখান থেকে আমির হোসেনকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে অপহৃত শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে আমির হোসেন দাবি করেন, তার মামি দিলো আরা বেগম ও মামা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি তাকে অপহরণ করেছিলেন।

পরে আমির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মো. মোজাম্মেল হোসেনকে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলো আরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামি ও অভিযুক্ত শিশুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ