বাবার হাতেই নিরাপত্তাহীন ২০ মাসের শিশু! ৯৯৯-এ মায়ের ফোন, উদ্ধার ফাতেমা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে মাদকের টাকা জোগাড় করতে নিজের মাত্র ২০ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

- Advertisement -

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন শিশুটির মা। এরপর দ্রুত অভিযানে নেমে প্রায় দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।

- Advertisement -
google news follower

শনিবার রাতে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান শিশুটির মা সীমা (২৬)।

তাঁর অভিযোগ, তাঁর মাদকাসক্ত স্বামী লোকমান হোসেন সাগর (২৭) তাঁদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে মাদকের টাকা জোগাড়ের উদ্দেশ্যে বিক্রি করার জন্য বাসা থেকে নিয়ে গেছেন।

- Advertisement -
islamibank

অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে মাঠে নামে সদরঘাট থানার মোবাইল টহল দলের সদস্যরা।

নগরের বিভিন্ন স্থানে প্রায় দুই ঘণ্টা ধরে চালানো হয় টানা অভিযান।

একপর্যায়ে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশু ফাতেমা আক্তারকে উদ্ধার করে পুলিশ।

পরে শিশুটিকে নিরাপদে তাঁর মা সীমার কাছে হস্তান্তর করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশি তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে তাঁর মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত তদন্ত চলছে। অভিযোগের সত্যতা সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাত্র ২০ মাস বয়সী শিশুকে ঘিরে ওঠা এমন অভিযোগে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তবে শিশুটিকে উদ্ধারের পর আপাতত মায়ের কাছে নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ