পটিয়ায় পুলিশের অভিযানে ১৩ মামলার আসামি ‘বালু সাইফুল’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম ওরফে ‘বালু সাইফুল’ (৩৯) গ্রেপ্তার হয়েছেন।

- Advertisement -

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার মো. সাইফুদ্দিন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকার মৃত নুরুচ্ছফা মেম্বারের ছেলে।

পুলিশের তথ্যমতে, সাইফুদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

- Advertisement -
islamibank

এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট পটিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগে আসামি করা হয়েছে।

একই বছরের ২০ আগস্ট দায়ের হওয়া আরেক মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের মামলাতেও তিনি আসামি।

এ ছাড়া ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় হত্যাচেষ্টা, মারধর, চুরি, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, এসব মামলার পরিপ্রেক্ষিতেই সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ