বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ ঘর, ছাইয়ের স্তূপে অক্ষত পবিত্র কোরআন!

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যেই একে একে পুড়ে যায় শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর। আগুনে ঘরবাড়ির মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের দাবি, আগুনে ঘরের প্রায় সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে কোরআন শরীফের হরফ ও পৃষ্ঠা।

- Advertisement -
islamibank

স্থানীয়রা বলেন, এমন ঘটনা অনেক সময় ভিডিওতে দেখেছেন, তবে এবার তারা নিজের চোখে বিষয়টি দেখেছেন। এ ঘটনায় এলাকায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহ আলম জানান, আগুনে তার নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ