চট্টগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ প্রাণহানি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং ও ইপিজেড থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।

- Advertisement -

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী মাছুম এবং দুই শ্রমিক তামান্না ও মো. খলিল।

- Advertisement -
google news follower

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন মাছুম।

এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ হারান দুই শ্রমিক তামান্না ও মো. খলিল।

- Advertisement -
islamibank

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে তামান্না শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরের কলসির দীঘির পাড় এলাকার ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে।

অন্য নিহত মো. খলিলও শ্রমিক ছিলেন। তিনি ইপিজেডের ফ্রি পোর্ট, নিউমুরিং এলাকায় থাকতেন। তার বাবার নাম মৃত গোলাম মোস্তফা এবং মায়ের নাম নুর জাহান বেগম।

ইপিজেডের দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান ‘স্মার্ট জ্যাকেট’-এর সুপারভাইজার ছোটন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।

এর আগে বুধবার রাত ১১টা ৩৩ মিনিটে ডবলমুরিং থানার ডিটি রোডের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মাছুম গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাছুম ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার মগবুল মঞ্জিল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রমজান আলী।

দুর্ঘটনার পর মাছুমের মরদেহও চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এক রাত পেরিয়ে সকাল-মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম নগরের দুই সড়ক দুর্ঘটনায় তিনটি প্রাণ ঝরে গেল।

কর্মস্থলে যাওয়া-আসার পথেই প্রাণ হারালেন দুই শ্রমিক, আর রাতের সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মাছুমের।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ