ফটিকছড়িতে ঘরের ভেতর ঝুলছিল লাকি আকতারের মরদেহ, উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে লাকি আকতার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলী বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কাজ থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান মো. ইউনুছ ওরফে মনা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শোবার ঘরে ছাদের গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রী লাকি আকতারকে ঝুলতে দেখেন তিনি।

স্ত্রীকে এ অবস্থায় দেখে চিৎকার শুরু করেন ইউনুছ। তাঁর চিৎকার শুনে পাশের বাড়ি থেকে এক আত্মীয় ছুটে আসেন। পরে ওড়না কেটে লাকিকে নিচে নামানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

- Advertisement -
islamibank

নিহত লাকি আকতার ওই এলাকার বাসিন্দা মো. ইউনুছ ওরফে মনার স্ত্রী। পুলিশ জানিয়েছে, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। লাকি শহরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে কাজ করার সময় তাঁদের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের পর ইউনুছ স্ত্রীকে গ্রামে নিয়ে এসে আলাদাভাবে বসবাস করছিলেন। ইউনুছের প্রথম স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, লাকি আকতার ও ইউনুছ-দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

এদিকে, খবর পেয়ে নিহতের ভাই-বোনেরা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঝুলন্ত অবস্থা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ