চট্টগ্রামের বাঁশখালী থেকে নিখোঁজ হওয়ার ২৫ দিন পরও সন্ধান মেলেনি ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র আরাফাতুল ইসলামের।
গত ১৮ তারিখে নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। স্বজনেরা তাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজ ছাত্রের পরিচয়: আরাফাতুল ইসলাম, বয়স ১৪ বছর, পিতার নাম-মোহাম্মদ হাবিবুল্লা, গ্রাম: পশ্চিম নাডমুড়া। নিখোঁজের স্থান: বাঁশখালী, নিখোঁজ ১৮ সেপ্টেম্বর।
আরাফাতুল ইসলামের সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সবার সহযোগিতা কামনা করছে নিখোঁজ ছাত্রটির পরিবার।
সংবাদটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো আরাফাতুল ইসলামকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করবে।




