দোহাগামী ফ্লাইটে হৃদ্‌রোগে মৃত্যু, সাত দিন পর পৌঁছাল বাঁশখালীর জসিমের মরদেহ

অনলাইন ডেস্ক

জীবিকার তাগিদে প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকে বসবাস। সেখানে ব্যবসা পরিচালনা করে কাটছিল প্রবাসজীবন।

- Advertisement -

দেশে ফিরছিলেন পরিবারের কাছে, প্রিয়জনদের সঙ্গে দেখা হবে-এমন প্রত্যাশাও ছিল নিশ্চয়ই। কিন্তু সেই ফেরা আর জীবিত অবস্থায় হলো না।

- Advertisement -
google news follower

মোজাম্বিক থেকে বাংলাদেশে ফেরার পথে মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রামের বাঁশখালীর প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন (৩৫)।

দীর্ঘ সাত দিন অপেক্ষার পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁর মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়িতে।

- Advertisement -
islamibank

বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে জসিমের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যাম্বুলেন্সে করে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনেরা প্রিয়জনের মরদেহ ফিরে পেলেও সেই ফেরায় ছিল না কোনো আনন্দ, ছিল কেবল হারানোর বেদনা। জসিমের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

নিহত মোহাম্মদ জসিম উদ্দিন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ ছৈয়্যদ মিয়া ও মাবিয়া খাতুনের ছেলে।

জীবিকার সন্ধানে প্রায় ১২ বছর আগে মোজাম্বিকে পাড়ি জমান তিনি। সেখানে ব্যবসা পরিচালনা করছিলেন জসিম।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন তিনি।

ফ্লাইটটি কাতারের দোহাগামী ছিল। যাত্রাপথে মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়।

জসিমের বড় ভাই মো. ইউনুস জানান, কাতারে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে একটি কার্গো ফ্লাইটে তাঁর ভাইয়ের মরদেহ চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মরদেহটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তিনি আরও জানান, জসিমের মরদেহ দেশে আনতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে।

জসিমের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ মা-বাবা, ভাই-বোন এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

গত বছরও দেশে এসেছিলেন জসিম। এবারও প্রিয়জনদের কাছে ফেরার পথে ছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাঁর জীবনের শেষ যাত্রা।

যে মানুষটি পরিবারের কাছে ফিরে আসার কথা ছিল, তিনি ফিরলেন নিথর দেহে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেলা ২টায় বাঁশখালীর পূর্ব চাম্বল ছড়ারকুল লোদী জামে মসজিদ মাঠে মোহাম্মদ জসিম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ