সাতকানিয়ায় দুর্ঘটনার জেরে সহিংসতা,অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

- Advertisement -

একপর্যায়ে মহাসড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ভাঙচুরের শিকার সরকারি পিকআপ ও লুট হওয়া শটগান।

- Advertisement -
google news follower

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন।

দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

- Advertisement -
islamibank

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি পিকআপও ভাঙচুর করা হয়।

পুলিশের দাবি, ভাঙচুরের ঘটনায় সরকারি পিকআপটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলার সময় পুলিশের একটি শটগানও নিয়ে যান হামলাকারীরা।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভাঙচুরের শিকার সরকারি পিকআপ ও লুণ্ঠিত শটগান উদ্ধার করা হয়।

ঘটনার পর সাতকানিয়া থানায় মামলা করেন এসআই জাহেদ হোসেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত চার আসামি মোহাম্মদ হোসাইন, মো. হাসিবুল ইসলাম, লিয়াকত শিকদার ও মো. আজাহার শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির পর শুরু হওয়া উত্তেজনা থেকে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় এখন মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ