পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানিয়া হত্যা: স্বামী ও ননদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় তানিয়া কামাল নিহাতকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী ও ননদ গ্রেপ্তার; পলাতক আসামিদের খুঁজছে পুলিশ

- Advertisement -

চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার স্বামী মো. নুরু উদ্দিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন নিহতের ননদ জোৎস্না আক্তার (২৮)।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই এলাকার মোনাফ হাজীর পাড়ায় স্বামীর বসতঘরের শয়নকক্ষে তানিয়াকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে।

- Advertisement -
islamibank

এ ঘটনায় তানিয়ার স্বামী মো. নুরু উদ্দিন, ননদ জোৎস্না আক্তার, ননদের স্বামী মো. খোকনসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ অভিযান চালায়। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নুরু উদ্দিন ও জোৎস্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর এ ঘটনায় পটিয়া থানায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ