কদমতলীতে পোড়া মবিলের কারবার, মালিক না পেয়ে দুই গুদাম সিলগালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের কদমতলীতে পোড়া তেল রিফাইন করে বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভরে বিক্রির অভিযোগে দুটি মবিলের কারখানা ও গুদাম সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে পোড়া তেল, নকল ও ভেজাল মবিল মজুত এবং কন্টেইনারে ভরার অভিযোগে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তবে অভিযানের সময় দুটি কারখানার মালিকপক্ষকে পাওয়া যায়নি। এ কারণে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়।

- Advertisement -
islamibank

অভিযান শেষে মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে পোড়া তেল, নকল ও ভেজাল মবিল মজুত করা হচ্ছিল।

পাশাপাশি এসব তেল ও মবিল কন্টেইনারে ভরার কাজও চলছিল। মূলত নকল ও ভেজাল মবিলের বিষয়টি তদারকি করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানে পোড়া মবিল পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি পোড়া মবিল রিফাইন করে বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভরে বিক্রি করে। অভিযানের সময় দুটি কারখানার মালিকপক্ষকে পাওয়া না যাওয়ায় সেগুলো সিলগালা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কদমতলী পোড়া মসজিদ এলাকার একটি মবিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার এক দিন পর পোড়া তেল ও নকল মবিলের কারবারের বিরুদ্ধে এই অভিযান নতুন করে ওই এলাকার নিরাপত্তা ও অনুমোদনহীন দাহ্য পদার্থ মজুতের বিষয়টি সামনে এনেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ