পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মুদি দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ফোরকান। পথেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

- Advertisement -

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

হামলায় গুরুতর আহত মুদি ব্যবসায়ী মো. ফোরকান (২৯) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

- Advertisement -
islamibank

তিনি হাফেজ মো. আবুজাফরের ছেলে। পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকান রয়েছে তাঁর।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে সাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর পথ আটকে দাঁড়ায়।

এরপর কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফোরকানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা, তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ