প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর নগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মময় জীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হোক, এ প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি এবং দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর প্রচেষ্টা সফল হোক, সে কামনা করা হয়।
পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করা, রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য ও ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষা করা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত সবাইকে সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্যও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া,এস এম আবুল ফয়েজ, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, এ কে খান, গাজী আইয়ুব, নুর উদ্দিন হোসেন নুরু, ইসমাইল বালি, মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ।
আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহানগর তাঁতীদলের সভাপতি সেলিম হাফেজ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেএন/এমআর




