মোহরায় মদের বিষক্রিয়ায় দুই মৃত্যু, আড়ালেই রয়ে গেল ঘটনা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের মোহরায় একটি অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা বিষাক্ত মদ পান করেছিলেন।

- Advertisement -

এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পারে তাঁদের মরদেহ সৎকারের পর।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম নগরের মোহরায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজনের একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অপরজনের বয়স ৫২ বছর। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই দুজনের মরদেহ সৎকার করা হয়েছে।

- Advertisement -
islamibank

পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বিষাক্ত মদ পান করেন।

এর কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে।

বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। তাঁদের মরদেহ সৎকারের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিষাক্ত মদের উৎস, সেটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং অসুস্থ অন্য ব্যক্তিদের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ