ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

অনলাইন ডেস্ক

জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নিউমার্কেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

- Advertisement -
google news follower

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে বিএনপির গত আট মাসের কর্মকাণ্ডের অভিযোগ ভুলে সামনে এগিয়ে যাবেন তারা।

তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বাবা ভুল করেছি মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে, আমরা আপনার যত অপরাধ আছে এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগিয়ে যাব।’

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, ‘গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে—ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব ইনশাআল্লাহ।’

এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় থেকে এনসিপির এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ