বাকলিয়ায় পুলিশের জালে মাদককারবারি ‘জেকি’, আতঙ্কের অবসানে স্বস্তি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারি হিসেবে পরিচিত ‘জেকি’কে মাদকসহ আটক করেছে পুলিশ।

- Advertisement -

এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার এবং অল্পবয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

- Advertisement -
google news follower

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের নয়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তুলাতলী, ময়দার মিল ও মিয়াখান নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে জেকির বিরুদ্ধে।

- Advertisement -
islamibank

এলাকায় নিজের প্রভাব বিস্তার করতে অল্পবয়সী ছেলেদের নিয়ে একটি গ্যাং গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব কিশোরকে ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপকর্ম চালানোর অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর ভাষ্য, জেকির কর্মকাণ্ডে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। মাদক কারবার ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছিল।

অবশেষে তাকে আটকের ঘটনায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দা সজিব বলেন, ‘জেকি ছেলেটা আতঙ্কের ছিল। বিভিন্ন রিকশার গ্যারেজে মাদক বিক্রি করত। তার গ্যাং রয়েছে।

সবাই ভয়ে চুপচাপ থাকত। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আটক করায় ওসিকে ধন্যবাদ জানাই। এলাকায় আরও বড় বড় মাদক কারবারি রয়েছে, তাদেরও গ্রেপ্তারের দাবি জানাই আমরা।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেকি নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে।

অন্য কোনো অপরাধে জড়িত আছেন কি না, এ বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। আইনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেকির বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ