বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

প্রেমের সম্পর্ককে বিয়েতে পরিণতি দেওয়ার দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থা্ন নিয়েছেন প্রেমিকা। বিষের বোতল হাতে ওই তরুণীর দাবি, প্রেমিক যদি বিয়ে না করেন তাহলে তিনি আত্মহত্যা করবেন।

- Advertisement -

ঘটনা গোপালগঞ্জের কোটালীপাড়ার। শুক্রবার (১ মার্চ) উপজেলার বুরুয়া গ্রামের প্রেমিক রথীন বাড়ৈর (২৫) বাড়িতে অবস্থায় নেয় তার প্রেমিকা।

- Advertisement -
google news follower

তরুণীর দাবি, বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার সঙ্গে শারিরীক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন পালিয়ে যায়। এরপর ওই ছাত্রী কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে রথীনের বাড়িতে অবস্থান নেয়।

ওই তরুণী আরো বলেন, রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছে। আমাকে যদি রথীন বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ