সরে দাঁড়ালেন সেরেনা

অসুস্থতার জন্য ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে ম্যাচ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। ম্যাচে প্রতিপক্ষ স্প্যানিয়ার্ড গারবিন মুগুরুজার বিপক্ষে কোনও প্রতিরোধ দিতে পারেননি। দ্বিতীয় সেটের প্রথম গেমে হারার পর রিটায়ার্ড হওয়ার সিদ্ধান্ত নেন সেরেনা।

- Advertisement -

৩৭ বছর বয়সী সেরেনা প্রথম তিন গেমে জিতলেও পরের টানা ছয় গেমে হেরেছেন মুগুরুজার কাছে।

- Advertisement -
google news follower

সেরেনা জানান, শারীরিক ফিট না থাকায় ইন্ডিয়ান ওয়েলসে ভালো কিছু করতে পারেননি। তবে মিয়ামিতে ফেরার প্রত্যাশা তার। ম্যাচে ‘স্কোরের দিকে দেখলে মনে হবে শুরুতে ভালো করেছি। কিন্তু আমি শারীরিকভাবে ভালো ছিলাম না। আশাকরি সামনে মিয়ামির জন্য প্রস্তুতি নিবো।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ