নগরে রিহ্যাবের সাইকেল র‌্যালি

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উপলক্ষে নগরে এক সাইকেল র‌্যালি হয়েছে। র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক।

- Advertisement -

বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে র‌্যালি শুরু হয়। রিহ্যাব আয়োজিত এই সাইকেল র‌্যালিতে শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

- Advertisement -
google news follower

র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথি ওয়াহেদ মালেক গৃহায়ণ শিল্পের পাশাপাশি এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। তিনি আসন্ন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের সফলতা কামনা করেন।

র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় রিহ্যাব ফেয়ারের লিফলেট বিতরণ করা হয়।

- Advertisement -
islamibank

সাইকেল র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ শাকিল কামাল চৌধুরী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য রেজাউল করিম, নাজিম উদ্দিন, মোরশেদুল হাসান, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন।

জয়নিউজ/কাউছার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ