শ্রাবন্তীর হ্যাটট্রিক

টানা এক বছর সম্পর্কে থেকে সোমবার (১৫ এপ্রিল) চুপিসারে বাগদানও সেরে ফেলেছেন। এবার প্রেমিক রোশন সিংহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। শোনা যাচ্ছে,শুক্রবার (১৯ এপ্রিল) বিয়ে করবেন এ জুটি।

- Advertisement -

রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ত্রু সুপারভাইজার। সম্পর্ক বয়স বেশি না হলেও দুজনেই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ। আনন্দপুরে বিশাল ফ্ল্যাটে রোশন এবং নিজের মা-বাবার সঙ্গে দোলের উৎসব উদযাপনও করেছিলেন শ্রাবন্তী।

- Advertisement -
google news follower

জানা গেছে, শ্রাবন্তী ও রোশনের বিয়ে কলকাতায় হবে না। গোপনীয়তার কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। রোশনের বাড়ি চণ্ডীগড়েই বিয়ে করছেন এ জুটি।

ইতোমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছে গেছেন শ্রাবন্তী-রোশন। বিয়ের কাজ সেরে আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় ফিরবেন তারা।

- Advertisement -
islamibank

এর আগে দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ওই সংসারে ঝিনুক নামে শ্রাবন্তীর একটি ছেলে রয়েছে। তবে মায়ের সঙ্গেই থাকে ছেলে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ