মায়ের আশীর্বাদ নিয়ে ভোট দিলেন মোদি

ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফা ভোট হচ্ছে মঙ্গলবার (২৩ এপ্রিল)। সকালে আমেদাবাদের গান্ধীনগর কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

- Advertisement -

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, আমেদাবাদ কেন্দ্রের রনিপ এলাকায় নিশান বিদ্যালয়ে মোদি ভোট দিতে যান। ভোট দেওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করেন মোদি।

- Advertisement -
google news follower

নিজের রাজ্য গুজরাটের রাজধানী শহর গান্ধীনগরে থাকেন নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। নিজের ভোটাধিকার প্রয়োগ করার আগে বাড়িতে যান মোদি। মায়ের সঙ্গে দেখা করে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন।

তবে এখানেই শেষ হয়ে যায়নি মা- ছেলের সাক্ষাৎ পর্ব। নিজের হাতে মাকে মিষ্টি খাইয়ে দেন তিনি। মা হীরাবেনও ছেলের মুখে মিষ্টি তুলে দেন। মায়ের জন্য উপহার হিসেবে শাড়ি নিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী। সেটিও মায়ের হাতে তুলে দেন তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ