বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বাঁশখালীর দক্ষিণ জলদী আশকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাখাওয়াত হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শাখাওয়াত এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (৯ মে) বেলা ২টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়ির সামনের পুকুরে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি নেওয়ার ব্যবস্থা করেছিল দেলোয়ার। শাখাওয়াত তার মাকে নিয়ে বেলা ২টায় পুকুরে গোসল করতে নামলে বৈদ্যুতিক তারের সঙ্গে তার সংস্পর্শ হয়। পরে শাখাওয়াতকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

শাখাওয়াতের মা নুর পেয়ারা বলেন, শাখাওয়াতকে বিকালে পারিবারিক কররস্থানে দাফন করা হয়েছে।

জয়নিউজ/উজ্জ্বল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ