র‌্যাবের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৭। এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব–৭ এর একটি দল বাকলিয়ার চাক্তাই এলাকায় এ অভিযান চালায়।

- Advertisement -
google news follower

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লা এন্ড কোং এর মালিক আবুল বশর মোল্লাকে বিএসটিআই অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে চুটকি সেমাই উৎপাদন করার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা, হোসেন ফুডের মালিক ফয়েজ উল্যাহকে বিএসটিআই অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, চুটকি সেমাই ও এগ নুডলস উৎপাদন করার অপরাধে ২ লাখ টাকা এবং এসডি প্রোডাক্টসের কর্মচারী কিশোর কুমার বৈদ্য ও মো. সাদ্দাম হোসেনকে বিভিন্ন ধরনের নকল কেমিক্যাল তৈরিতে সহায়তা করার অপরাধে ২ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৩ লাখ ৫২ হাজার টাকা জরিমানা এবং কারখানাগুলো সীলগালা করা হয়।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ