কোতোয়ালিতে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরের স্টেশন রোড এলাকা থেকে ছুরিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ মে) কোতোয়ালি থানার স্টেশন রোডে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার তিনজন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার মো. নাছির (৪০), আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. আলাউদ্দিন (৩২) ও কুমিল্লা জেলার কোতোয়ালি এলাকার মো. ইমন (১৮) বলে জয়নিউজকে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -
islamibank

তারা শপিং করতে আসা লোকজন এবং ট্রেনের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেও বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

জয়নিউজ/পার্থ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ