বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডের জয়

ইমাম-উল-হকের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে সাড়ে তিনশ রানের পুঁজি নিয়ে সিরিজে সমতায় ফেরার চেষ্টা ছিল পাকিস্তান। কিন্তু জনি বেয়ারস্টোর দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তানের সেই রান পাহাড় ডিঙিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

- Advertisement -

মঙ্গলবার (১৪ মে) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ইমাম-উল হকের ১৫১ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। জবাবে জনি বেয়ারস্টোরের ১২৮ রানের ইনিংসে ভর করে ৩১ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

- Advertisement -
google news follower

৩৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৫৯ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া জেসন রয় ফেরেন ৫৫ বলে ৮টি চার ও চারটি ছক্কায় ৭৬ রান করে।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা জো রুটকে সঙ্গে নিয়ে ফের ৭৫ রানের জুটি গড়েন বেয়ারস্টো। এই জুটি গড়ার পথে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন বেয়ারস্টো। মাত্র ৯৩ বলে ১৫টি চার ও পাঁচটি ছক্কায় ১২৮ রান করে আউট হন তিনি। তবে সাজঘরে ফেরার আগে ইংল্যান্ডের জয়ের পথটি তৈরি করে দিয়ে যান তিনি। ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন জো রুট।

- Advertisement -
islamibank

এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়তেই আউট বেন স্টোকস। ফেরার আগে ৩৮ বলে ৩৭ রান করেন তিনি। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মঈন আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক উইয়ন মরগান। ব্যক্তিগত ৪৬ রানে অপরাজিত ছিলেন মঈন আলী। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন থাকেন মরগান।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইমাম-উল-হকের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৮ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ইমাম-উলের সেঞ্চুরির দিনে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়েছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১৫১ রান করেন ইমাম। ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানেই ইনিংস। তার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন আসিফ আলী। শেষ দিকে ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ বলে অপরাজিত ছিলেন হাসান আলী।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ